শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরছে কাল থেকে

নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর ২০২৬


আগামীকাল থেকে দেশের শিল্পখাতে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যবসায়ী নেতা মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়কালে  এ আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু কথা জানান।

দেশের বিদ্যুৎ জ্বালানি খাতের বর্তমান সংকটকেউত্তরাধিকারসূত্রে পাওয়া সমস্যাউল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সংকট ছয় মাস বা এক বছরের মধ্যে পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। তবে সমস্যা চিহ্নিত করে পরিকল্পনা তৈরি করেছে সরকার। এখন সেগুলো বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। সবাইকে অস্থিতিশীলতা সৃষ্টি থেকে বিরত থেকে সরকারের মেয়াদে এসব পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিদ্যুৎ জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে একটি নির্দিষ্ট সময়সীমা ধরে কাজ করছে সরকার। পরিকল্পনা বাস্তবায়ন হলে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সামগ্রিক অর্থনীতিও উপকৃত হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর