মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক
০৬ সেপ্টেম্বর ২০২৬

 

গত ৩১ মার্চ পর্যন্ত হিসাবে দেশের জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ দশমিক ১৯ টাকা। ঋণের বোঝা কমাতে রাজস্ব আহরণ বাড়ানো, সরকারি ব্যয় সাশ্রয় ফলপ্রসূ করা এবং ঋণ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।

রোববার ( সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তথ্য জানান  অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামাল সভাপতিত্ব করেন।

অর্থমন্ত্রী জানান,  অতিরিক্ত অপরিকল্পিত ঋণ এড়াতেঅ্যানুয়াল বোরোয়িং প্ল্যানঅনুসরণ করা হচ্ছে। পাশাপাশি নগদ প্রয়োজন, রাজস্ব-ব্যয়ের প্রবাহ ঋণ পরিশোধের সময় বিবেচনায়ক্যাশ ফোরকাস্টিংচালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সঞ্চয়পত্রের মাধ্যমে অতিরিক্ত ঋণ গ্রহণ নিয়ন্ত্রণে নির্ধারিত সীমা অনুসরণ এবং সুদের হার বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে


মন্তব্য
জেলার খবর