চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল

নিজস্ব প্রতিবেদক
০৬ সেপ্টেম্বর ২০২৬

 

চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল দেওয়া হবে বলে জানিয়েছেন  নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, আগামী সপ্তাহে ইউপি নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক করবে নির্বাচন কমিশন ( ইসি)।

রোববার ( সেপ্টেম্বর) ঢাকায় নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে কথা জানান তিনি।  এ নির্বাচন কমিশনার জানান, ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত হয়েছে।  ভোটার তালিকা হালনাগাদ ভোটকেন্দ্র নির্ধারণের কাজ শেষ হয়েছে।  প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং কর্মকর্তার প্যানেল প্রস্তুতের কাজ চলছে। ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বডি ওর্ন ক্যামেরার সংখ্যা বাড়ানো হবে বলেও জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচন সহিংসতামুক্ত নিরপেক্ষতা  নিশ্চিত করতে রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের পরিকল্পনাও ইসির রয়েছে বলে জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর