দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে ৪ টার্মিনাল

নিজস্ব প্রতিবেদক
০৬ সেপ্টেম্বর ২০২৬


রাজধানী ঢাকার যানজট নিরসনে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ  গুলিস্তান বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া বিদ্যমান ডিপো ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গাবতলী টার্মিনালের বিকল্প টার্মিনাল সম্প্রসারণ, নারায়ণগঞ্জ গাজীপুরের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সিটি করপোরেশনের টার্মিনাল উন্নয়নের সিদ্ধান্ত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকায় সচিবালয়ে সড়ক পরিবহণ মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এক সভা শেষে বাসসকে এসব কথা বলেন সড়ক পরিবহণ রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

 

প্রতিমন্ত্রী বলেন, যানজট নিরসনে নেওয়া সিদ্ধান্তগুলো যথাসময়ে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ঢাকার যানজটের অন্যতম কারণ হচ্ছে শহরের ভেতরে বাস গণপরিবহনের অতিরিক্ত চাপ। চাপ কমাতে বিদ্যমান টার্মিনালগুলোর ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প স্থানে টার্মিনাল ডিপো ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর