দুই সপ্তাহের মধ্যে হবে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি

নিজস্ব প্রতিবেদক
০৩ সেপ্টেম্বর ২০২৬


দেশে আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে। ইতোমধ্যে গ্যাস সরবরাহ ব্যবস্থা প্রায় ৮৮ শতাংশ পুনরুদ্ধার করা হয়েছে। বাকি ১২ শতাংশও দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার ( সেপ্টেম্বর) ঢাকায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান  বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রতিমন্ত্রী আরও জানান, নষ্ট হওয়া একটি এফএসআরইউ মেরামতের পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ ব্যবস্থা। রক্ষণাবেক্ষণের কারণে পায়রা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট বন্ধ রয়েছে  বর্তমানে। রামপাল বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটও পূর্ণ সক্ষমতায় উৎপাদনে নেই।

বঙ্গোপসাগর উত্তাল থাকায় বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য কয়লাবাহী লাইটারেজ আনা যাচ্ছে না উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান,  আবহাওয়া স্বাভাবিক হলে কয়লা সরবরাহ সহজ হবে। পায়রা রামপাল বিদ্যুৎকেন্দ্র পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরতে পারবে। পায়রা রামপাল বিদ্যুৎকেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালু হওয়া এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হলে বিদ্যুৎ খাতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর