দেশকে অস্থিতিশীল করতে রটানো হচ্ছে গুজব

নিজস্ব প্রতিবেদক
০৩ সেপ্টেম্বর ২০২৬


দেশকে অস্থিতিশীল করতে নানাভাবে গুজব রটাচ্ছে কেউ কেউ। সামাজিক মাধ্যমে কেউ কেউ মানুষকে উসকে দেওয়ার অপচেষ্টা করছে। রাষ্ট্র এবং সমাজে দল মত ধর্ম বর্ণ পরিচয় যেন মানুষের মধ্যে বিভেদ বৈষম্য সৃষ্টির কারণ না হয়, সেই উপলব্ধি থেকেই দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার ( সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে  এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাম্প্রদায়িক উসকানি কিংবা বিদ্বেষ যেন সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ না হয়, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

দেশে আবারও গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ভঙ্গুর অর্থনীতি, বিভাজিত প্রশাসন, আর অবনতিশীল আইনশৃঙ্খলার উন্নতি ঘটিয়ে এবার দেশ পুনর্গঠনের পালা। একটি রাষ্ট্র এবং সমাজে বিভিন্ন ধর্ম মতের মানুষের সম্মিলন থাকে। এটিই বৈচিত্র্যময় সমাজের সৌন্দর্য।  বর্তমান গ্লোবাল ভিলেজে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু, এসব পরিচয় কোনো মুখ্য বিষয় নয়। সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, আসুন সবাই নিজেদের বাংলাদেশি মনে করি।

প্রধানমন্ত্রী আরও বলেন, তার সরকার এমন একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়তে চায়, যে রাষ্ট্র তার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দেবে। অপরদিকে রাষ্ট্রের প্রতি তাদের সব নাগরিক দায়িত্ব পালন করবে নাগরিকরা এভাবেই রাষ্ট্র-সরকার এবং নাগরিকদের মধ্যকার পারস্পরিক দায়িত্ব-আস্থা এবং আলাপের মাধ্যমেই গড়ে উঠবে সবার কাঙ্ক্ষিত কল্যাণ রাষ্ট্র বা কল্যাণ বাংলাদেশ। রাষ্ট্র এবং সমাজে কেউ যাতে পিছিয়ে না থাকে তা নিশ্চিত করতে বদ্ধপরিকর বর্তমান সরকার

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর