ভবন নির্মাণে আইন না মানলে পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
২৬ অগাস্ট ২০২৬


ভবন নির্মাণের ক্ষেত্রে প্রচলিত বিধিমালা লঙ্ঘন করলে প্রয়োজনে সংশ্লিষ্ট ভবনের পানি, গ্যাস বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হবে। সম্প্রতি সচিবালয়ে গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সভার কার্যবিবরণী থেকে তথ্য জানা গেছে। 

সভায় বিধিমালার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণসংক্রান্ত কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভবন নির্মাণের বিধিমালা মানা হচ্ছে কি না, সেটা নিশ্চিত করতে পরিদর্শন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। ইমারত পরিদর্শকদের নির্দিষ্ট ভবনের দায়িত্ব দিয়ে তাদের কার্যক্রম আরও সুনির্দিষ্ট করার সিদ্ধান্ত হয়।

বিধিমালার ব্যত্যয় করা নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করা সেগুলো পরবর্তীতে অনুমোদিত প্ল্যান অনুযায়ী সংশোধন করা হয়েছে কি না, সেটা সরেজমিনে পরীক্ষা করে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিয়মিত প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। অনুমোদনহীন ভবনে পানি, গ্যাস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করসহ  গৃহীত সব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, গাজীপুর কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন-) এবং উপ-সচিবকে (প্রশাসন-, ) দায়িত্ব দেওয়া হয়।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর