রাতারাতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন আশা করা যায় না। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এমন একটি অপরাধের ঘটনাও নেই, যেটা সংঘটিত হওয়ার পর কাউকে গ্রেপ্তার করতে বা বিচারের আওতায় আনতে পারেনি পুলিশ। এটাই বর্তমান সরকারের কৃতিত্ব।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বুধবার (২৬ আগস্ট) রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী
বলেন, বর্তমান বিএনপি সরকার যে আইন-শৃঙ্খলা বাহিনী উত্তরাধিকার সূত্রে পেয়েছে, যে বিশৃঙ্খল পরিস্থিতিতে
চব্বিশ-এর গণঅভ্যুত্থান পরবর্তী
বাংলাদেশ পেয়েছে, যে
আকাশসম উচ্চতার জনপ্রত্যাশা পেয়েছে, যেটা প্রত্যাশা আছে; সবকিছু একসঙ্গে বিবেচনায় নিতে হবে।
মন্ত্রী জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর আধুনিকায়ন ও মনোবল বৃদ্ধি করা, তাদেরকে জনগণের সেবক হিসেবে কাজ করতে অনুপ্রাণিত করা— এসব কাজ একসঙ্গে করতে হবে, যা করে যাচ্ছে সরকার। তিনি বলেন, তাদের ভঙ্গুর মনোবল এবং ভঙ্গুর অবস্থায় যেভাবে পেয়েছিলাম ছয় মাসের মধ্যে তাদেরকে একটা অবস্থান উন্নত করতে পেরেছে বর্তমান সরকার। তাদের মনোবল ফিরে এসেছে এবং তারা সম্পূর্ণ শক্তি দিয়ে অপরাধ প্রতিরোধে সচেষ্ট হয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে