শিগগিরই শুরু হচ্ছে মিড-ডে মিলের পাইলট প্রকল্প

নিজস্ব প্রতিবেদক
২৬ অগাস্ট ২০২৬


দেশের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য শ্রীলঙ্কা ও ভারতের তামিলনাড়ুর অভিজ্ঞতা অনুসরণ করে মায়েদের সম্পৃক্ততায় রান্না করা খাবার সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে।  স্থানীয় বাজার থেকে শাকসবজি, ডিম, মাছসহ প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে মায়েদের মাধ্যমে রান্না ও সরবরাহের সম্ভাব্য মডেলগুলো পাইলট প্রকল্পে পরীক্ষা করা হবে।

বুধবার (২৬ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচ’ বিষয়ক প্রকল্প নিয়ে এক মতবিনিময় সভায়  বিষয়টি জানিয়েছে  প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

পদ্ধতি একাধিক হতে পারে উল্লেখ প্রতিমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে প্রতিটি শিশুর কাছে সঠিক সময়ে নিরাপদ, মানসম্মত ও পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া। মাদারস কমিটির কার্যকর নজরদারির ফলে মিড-ডে মিল প্রকল্পে অনিয়ম ও বিভিন্ন অভিযোগ উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। স্থানীয় পর্যায়ে মায়েদের সরাসরি সম্পৃক্ততা খাবারের মান, সরবরাহ ও বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করছে বলেও জানান তিনি।

 

প্রতিটি বিদ্যালয়ে মাদারস কমিটিকে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। বলেন, খাবারের গুণগত মান, গন্ধ, স্বাদ ও সরবরাহে কোনো অসঙ্গতি দেখা গেলে তাৎক্ষণিকভাবে তা প্রত্যাখ্যান করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। মায়েদের অংশগ্রহণের মাধ্যমে মিড-ডে মিল প্রকল্প আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও শিশুদের জন্য নিরাপদ হয়ে উঠছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর