ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট

নিজস্ব প্রতিবেদক
২৬ অগাস্ট ২০২৬


ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বৃহস্পতিবার ( ২৭ আগস্ট) বসছে। অধিবেশন ঘিরে জাতীয় সংসদ ভবন আশপাশের এলাকায়  নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বাজেট অধিবেশনের পর বসা প্রথম অধিবেশনটি রাজনৈতিক জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছে, অধিবেশন চলাকালে সংসদ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।  যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা আইন ভঙ্গের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর