সংকট নেই সারের

নিজস্ব প্রতিবেদক
২৬ অগাস্ট ২০২৬

দেশে ইউরিয়া, টিএসপি ডিএপি সারের কোনো সংকট নেই। কৃষকদের চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করতে পর্যাপ্ত সার মজুত রয়েছে সরকারের হাতে। সার বিতরণ নিয়ে ডিলারদের মধ্যে সৃষ্ট আতঙ্ক দূর করতে মঙ্গলবার একটি পরিপত্র জারি হয়েছে। এতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার উত্তোলন বিক্রির সঙ্গে যুক্ত থাকবেন বর্তমানে দায়িত্বে থাকা ডিলাররা। কোনো ডিলারকে বাতিল করা হচ্ছে না।

বুধবার (২৬ আগস্ট) বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি আরও জানান, ইউরিয়া, টিএসপি ডিএপি সারের চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত রয়েছে গুদামে। দেশের ১৩৩টি গুদাম ৩৩টি বাফার গুদামে সার মজুত আছে। তাই সারের কোনো সংকট নেই। কৃষি মন্ত্রণালয়কে সহযোগিতার জন্য ইতোমধ্যে মন্ত্রিসভা কমিটির সভায়  প্রধানমন্ত্রী তিন সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছেন বলেও জানান তিনি।

বাজারে সার নিয়ে বিদ্যমান পরিস্থিতি প্রসঙ্গে  মীর শাহে আলম বলেন, আলু রবি শস্যের মৌসুম সামনে রেখে  আগামভাবে টিএসপি ডিএপি সার কিনছেন কিছু কৃষক। এতে বাজারে একধরনের আতঙ্ক দেখা দিয়েছে। এখনই অগ্রিম সার কেনার প্রয়োজন নেই কৃষকদের । কৃষকদের আগাম সার না কেনারও আহ্বান জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী  বলেন, কিছু কৃষক আগাম সার কিনতে যাওয়ায় এবং দু-একজন ডিলার সময়মতো সার উত্তোলন বিতরণ না করায় সাময়িক সমস্যা  দেখা দেয়। তবে যেসব ডিলার সার উত্তোলন বা বিতরণে দেরি করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারকে হেয় করার উদ্দেশ্যে বিচ্ছিন্ন কিছু ঘটনাও ঘটেছে।  এ ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, কৃষকরা বর্তমানে দায়িত্বে থাকা ডিলারদের মাধ্যমেই  সার পাবেন। কোন ফসলের জন্য কখন কত সার প্রয়োজন, সেই হিসাব  রয়েছে সরকারের কাছে। চাহিদা অনুযায়ী যথাসময়ে ডিলার খুচরা ডিলারদের মাধ্যমে সার পৌঁছে দেওয়া হবে কৃষকদের কাছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর