মন্তব্য
দেশে স্থানীয় সরকার নির্বাচন ৫ ধাপে সম্পন্ন হবে এবার। বিএনপি সরকার প্রতিটি স্তরে সঠিকভাবে নির্বাচন দেবে। রোববার (২৩ আগস্ট) ঢাকায় সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
মন্ত্রী জানান, বিগত সরকার ঠিকমতো নির্বাচন দেয়নি।আওয়ামী লীগ সরকার ধনিকশ্রেণির সেবা করেছে। কিন্তু বৈষম্যহীন সমাজ গড়ে তুলবে বিএনপি সরকার।
বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, আইনের নীতি ও সুশাসনে বিশ্বাসী বিএনপি। দেশে সত্যিকার অর্থে একটি টেকসই গণতান্ত্রিক পদ্ধতি ফিরিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য ।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে