মন্তব্য
আগামীতে কেউ যেন অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করতে না পারে, সেটা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেছেন, ভবন নির্মাণের ক্ষেত্রে বিদ্যমান আইন, বিধি ও নীতিমালার সঠিক বাস্তবায়ন গত ১৭ বছরে হয়নি। এখন থেকে এসব আইনের সঠিক বাস্তবায়ন করা হবে।
রোববার (২৩ আগস্ট) ঢাকায় সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, ভবনের অনুমোদিত নকশায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) ও সোক ওয়েল অন্তর্ভুক্ত থাকলেও অনেক ডেভেলপার কোম্পানি তা নির্মাণ করেনি। রিহ্যাব এবং বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের সদস্যদের সচেতন হতে হবে, আইন ভঙ্গ করে যেন কোনো ভবন বা আবাসন গড়ে না ওঠে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে