প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই

নিজস্ব প্রতিবেদক
১৯ অগাস্ট ২০২৬


প্রবাসীদের জন্য সেবামুলক প্রবাসী কার্ড  চলতি মাসের শেষ দিকে চালু করা হবে। বুধবার (১৯ আগস্ট) মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে  এক আলোচনা সভায় তথ্য জানান প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

নুরুল হক নুর বলেন, এটিএম কার্ডের মতো কার্ডের মাধ্যমে ব্যাংকিং লেনদেন করতে পারবেন প্রবাসীরা দেশে ফেরার পর সরকারি বিভিন্ন সেবা গ্রহণেও কার্ডটি ব্যবহার করা যাবে। কার্ডধারীরা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে অগ্রাধিকার পাবেন।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর