প্রত্যেক উপজেলায় চোখের চিকিৎসার আলাদা ব্যবস্থা করছে সরকার

নিজস্ব প্রতিবেদক
১৮ অগাস্ট ২০২৬


চোখের চিকিৎসার জন্য দেশের প্রত্যেক উপজেলায় নির্মাণাধীন ১৫১ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে আলাদা আউটডোর, ইনডোর অপারেশন থিয়েটার সুবিধা চালু করা হবে। সেই সঙ্গে একটি সমন্বিতন্যাশনাল আই কেয়ার প্ল্যানচূড়ান্ত করছে সরকার।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানী ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠানে প্রধান তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী . এম মুহিত। তিনি বলেন,  দেশে প্রায় ১০ লাখ ছানি অপারেশন, কয়েক কোটি চশমা বিতরণ এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথির চিকিৎসা নিশ্চিত করতেন্যাশনাল আই কেয়ার প্ল্যানচূড়ান্ত করছে সরকার।

. মুহিত আরও বলেন, তৃণমূলের মানুষকে চিকিৎসার জন্য জেলা শহর বা রাজধানীতে যেন ছুটতে না হয়, সেজন্য প্রায় ৫০০টি উপজেলায় চোখের উন্নত চিকিৎসার ব্যবস্থা রাখা হবে। সরকারের নিয়োগ প্রক্রিয়ায় থাকা এক লাখ স্বাস্থ্যকর্মীর প্রশিক্ষণেপ্রাইমারি আই কেয়ারবা প্রাথমিক চক্ষু সেবা একটি আবশ্যিক অংশ হিসেবে অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি জেলা হাসপাতালগুলোর অবকাঠামো সমন্বয় করে খুব দ্রুত অন্তত অর্ধেক জেলায় নিয়মিত ছানি অপারেশন রিফ্রাকশন সেবা জোরদার করা হবে।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর