দেশে একদম সমূলে মাদক বন্ধের জন্য মাদকের সব গডফাদারকে ধরার চেষ্টা চলছে। যারা মাদক কারবার ও চোরাচালানে জড়িত, তাদের ধরা হচ্ছে। তাদের মাধ্যমে গডফাদারদের ধরার চেষ্টা হচ্ছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) কোস্ট গার্ড সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক। তিনি বলেন, কেন জানি দেশে মাদকের চাহিদা বেড়ে গেছে। চাহিদা থাকলে সরবরাহ হবে। মাদক নিয়ন্ত্রণে গত দুই বছরে শুধুমাত্র দেড় কোটি ইয়াবা আটক করা হয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাপকসংখ্যক কারবারিকে আটক করা হয়েছে।
তিনি বলেন, মাদকের কারবার সমূলে নিয়ন্ত্রণে এ মুহূর্তে নতুন শক্তিশালী আইনও পাশ হতে যাচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকেও আরো শক্তিশালী করা হচ্ছে। এ মুহূর্তে সরকারের নীতি মাদকের ব্যাপারে জিরো টলারেন্স।
কোস্ট গার্ড মহাপরিচালক বলেন, আমরা জনগণ সচেতন না হলে, মাদকের ব্যবহারের বিষয়কে সামাজিক ও পারিবারিকভাবে সিরিয়াসলি না নিলে কিন্তু ডিমান্ড যতক্ষণ থাকবে, ততক্ষণ সাপ্লাই বন্ধ করা সম্ভব হবে না, যতোই ব্যবস্থা নিই না কেন। গত কয়েক বছরে যে পরিমাণ মাদক কারবারি ধরা হয়েছে, দেশের ইতিহাসে কখনো এতো ধরা পড়েনি। সুতরাং মাদকের ব্যাপারে আমাদের নীতি জিরো টলারেন্স। আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে