এআই ক্যামেরা চালু হলে কমবে চাঁদাবাজি

নিজস্ব প্রতিবেদক
১৮ অগাস্ট ২০২৬


এআই প্রযুক্তিনির্ভর ক্যামেরার নজরদারি চালু হওয়ায় মহাসড়কে  চাঁদাবাজি কমে আসবে। মালিকপক্ষ, শ্রমিক ফেডারেশন কিংবা পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের চাঁদাবাজি হলে তা ক্যামেরায় রেকর্ড থাকবে।

বিষয়টি জানিয়েছেন  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৮ আগস্ট) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তিনির্ভরঅটো ফাইন সিস্টেমউদ্বোধন অনুষ্ঠানে বিষয়টি জানান তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, জনগণের সহযোগিতায় মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব।

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশ একটি যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৯০টি পিলারে স্বয়ংক্রিয় ক্যামেরা এআই প্রযুক্তির ক্যামেরা স্থাপন করা হয়েছে।

মন্ত্রী বলেন, নির্ধারিত গতিসীমা অতিক্রম, ট্রাফিক আইন লঙ্ঘন, উল্টো পথে চলাচল, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং সাইন-সিগন্যাল অমান্যসহ বিভিন্ন অপরাধ ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে। স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ করে সেই তথ্য বিআরটিএর কাছে পাঠানো হবে। এরপর জরিমানার তথ্য গাড়ির মালিকের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে। নির্ধারিত মুঠোফোন আর্থিক সেবার মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধের সুযোগও থাকবে। কোনো গাড়ি তিনবার জরিমানার আওতায় পড়লে তার নিবন্ধন বাতিল করা হবে কি না, তা বিআরটিএর বিদ্যমান আইন অনুযায়ী সিদ্ধান্ত হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর