এবার এসএসসি পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নের জন্য ১২ লাখের বেশি আবেদন জমা পড়েছে।এ পরিস্থিতিতে কোন ধরনের খাতা পুনঃমূল্যায়নের আওতায় আসবে, সেটা নির্ধারণে নীতিমালা প্রণয়ন করবে সরকার।
সোমবার (১৭ আগস্ট) গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ১৯৮০ সংশোধনের মাধ্যমে খাতা পুনঃমূল্যায়নের সুযোগ চালু হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে প্রায় সব শিক্ষার্থীই পুনঃমূল্যায়নের আবেদন করলে সে ক্ষেত্রে বিপুলসংখ্যক খাতা পরীক্ষা করা সরকারের জন্য বাস্তবসম্মত নয়। প্রায় ২০ লাখ শিক্ষার্থীর খাতা পুনরায় দেখতে হলে সেটা করা কার্যত অসম্ভব। তাই কোন ধরনের খাতা পুনঃমূল্যায়ন করা হবে এবং কোনগুলো হবে না, তা নীতিমালার মাধ্যমে নির্ধারণ করা হবে।
মন্ত্রী
জানান, যেসব শিক্ষার্থী
আবেদন করেছে, তাদের টেবুলেশন শিট ও নিরীক্ষার বিষয়গুলো
দেখা হবে। যেসব খাতায় গুরুতর অসঙ্গতি বা সমস্যা পাওয়া
যাবে, সেগুলোই মূলত গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হবে। পুনঃমূল্যায়নের মাধ্যমে পরীক্ষকদের খাতা মূল্যায়নের মান সম্পর্কেও ধারণা পাওয়া যাবে বলে জানান তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে