কেবলমাত্র
ফ্লাইহুইল প্রযুক্তি
ব্যবহার করে জ্বালানি ছাড়াই বিদ্যুৎ
উৎপাদনের উদ্যোগ নেওয়া। পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তিতে বিদ্যুৎ
উৎপাদনে সফলতা পাওয়ার পর ইতোমধ্যে ১
মেগাওয়াট ক্ষমতার একটি পূর্ণাঙ্গ প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য ব্যয় হবে ২৫
কোটি টাকা।
বগুড়া শহরের এরুলিয়ার বামদিঘী এলাকায় পরীক্ষামূলকভাবে এভাবে বিদ্যুৎ উৎপাদনে সফলতা পাওয়া গেছে। প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)।
প্রয়োজনীয় অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা পাওয়া গেলে তুলনামূলক কম খরচে বিদ্যুৎ উৎপাদনে নতুন সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, বিদ্যুতের পাশাপাশি দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে এটা।
এদিকে রোববার (১৬ আগস্ট) পরীক্ষামূলক ফ্লাইহুইল বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট পরিদর্শন করেছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক।
আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক বলেন, এ প্রযুক্তি নিয়ে কাজ শুরু হয়েছে মুলত ২০০৪ সাল থেকে। এর ধারাবাহিকতায় ২০১০ সালের পর গবেষণায় নতুন সম্ভাবনা দেখা দেয়। জ্বালানি ব্যবহার না করে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায়, সেই চিন্তা থেকেই এ প্রযুক্তি নিয়ে গবেষণা। বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে এ প্রযুক্তির ব্যবহার রয়েছে।
প্রাথমিক হিসাবে ফ্লাইহুইল প্রযুক্তিতে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হতে পারে প্রায় ১ টাকা ৫০ পয়সা উল্লেখ করে তিনি আরও বলেন, আরডিএতে ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ২৫ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে।এই ১ মেগাওয়াট পরিমাণ বিদ্যুৎ সার্বক্ষণিকভাবে সৌরবিদ্যুতের মাধ্যমে উৎপাদন করতে গেলে ১০০ কোটি টাকার বেশি খরচ হতে পারে। এ প্রযুক্তির অন্যতম সুবিধা আবহাওয়া বা সূর্যালোকের ওপর নির্ভরশীল নয় এটা।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে