সংকট কাটাতে অন্তত দুই বছর লাগবে

নিজস্ব প্রতিবেদক
১৬ অগাস্ট ২০২৬

দেশে গ্যাস বিদ্যুতের সমস্যা ছয় মাস বা এক বছরে সমাধান হবে না। এ সংকট কাটিয়ে উঠতে ন্যূনতম দুই বছর সময় প্রয়োজন। কারণ, নতুন ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ করতেই  সময় লাগতে পারে দেড় থেকে দুই বছর।

রোববার (১৬ আগস্ট) ঢাকায় একটি হোটেলে এক সেমিনারে কথা বলেন অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রী জানান, গ্যাস বিদ্যুৎ ছাড়া অর্থনীতি এগোতে পারে না। সঙ্কট কাটাতে সম্ভাব্য যেসব পদক্ষেপ নেওয়া যায়, দ্রুত সেগুলো নেওয়া হচ্ছে।

 দীর্ঘ সময় দেশে গ্যাস অনুসন্ধান করা হয়নি উল্লেখ করে তিনি জানান, এখন অনুসন্ধানের কাজ হচ্ছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ কয়লা নিয়েও কাজ চলছে। জ্বালানি খাতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন নীতি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর