কোনো
সংকট একদিনে সমাধান করা সম্ভব নয় বলে জানালেন প্রধানমন্ত্রী
তারেক রহমান। তিনি বলেছেন, ধৈর্য
ধরে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে ধীরে ধীরে সংকট মোকাবিলা করতে হবে। এই সংকটের সুযোগ নিয়ে কিছুসংখ্যক ব্যক্তি রাস্তায়, রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।
রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষ্যে মাছের পোনা বিতরণ ও স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী
বলেন, বর্তমানে দেশের
মানুষ, বিশেষ করে ঢাকা ও বিভিন্ন জেলা-উপজেলায় অনেকেই বিদ্যুতের সংকটে ভুগছেন। এ সংকটের পেছনে
রয়েছে স্বৈরাচার সরকারের অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপ। তাদের অপরিকল্পিত পরিকল্পনার কারণেই বিদ্যুৎ ও জ্বালানি খাতে
এ অবস্থা তৈরি হয়েছে।
আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওই অধিবেশনে ১০ বছরে দেশের বিদ্যুৎ সমস্যার সমাধানে সরকারের পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে