বিদ্যুৎ-গ্যাস সংকটের দায় সরকারের নয়

নিজস্ব প্রতিবেদক
১৬ অগাস্ট ২০২৬

বর্তমানে দেশে যে জ্বালানী সংকট তৈরি হয়েছে, তার জন্য বর্তমান সরকার দায়ী নয়  বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব বি এম আব্দুস সাত্তার। তিনি বলেছেন, সঠিকভাবেই বর্তমান সরকার  দেশ পরিচালনা করছে।

রোববার (১৬ আগস্ট) ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মুখ্যসচিব বলেন, সংকট সমাধানে বহুমুখী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে সরকার। সরকারের জন্যে মাস যথেষ্ট নয়। সরকার সব সংকট কাটিয়ে উঠার চেষ্টা করছে।

আগের সরকার ১৮ বছরে জনপ্রশাসনকে ধ্বংস করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বর্তমান সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনীতি। এর মধ্যে ব্যাংকিং খাত পুনরুদ্ধারে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর