অর্থের অভাবে চিকিৎসা থেকে আর বঞ্চিত হবে না কেউ

নিজস্ব প্রতিবেদক
১৫ অগাস্ট ২০২৬


দেশের অর্থের অভাবে কেউ চিকিৎসা সেবা থেকে আর বঞ্চিত হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন,  বিদেশে যেন যেতে না হয় এমন একটা চিকিৎসা ব্যবস্থা গড়তে চায় তার সরকার

শনিবার (১৫ আগস্ট) ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালের ৫০০ বেডের ভবন উদ্বোধন শেষে কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অক্টোবর মাসে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেওয়া হবে।

দেশে স্নায়ুরোগে আক্রান্ত মানুষের চিকিৎসাসেবা আরও বিস্তৃত করতে  ৫০০ শয্যা যুক্ত  করা হয়েছে এ হাসপাতালে। এতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়াল হাজারে। দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর