মন্তব্য
দেশে গ্যাস সংকট সমাধানে বিরোধীদলের কাছে তিন মাসের পরিকল্পনা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, এ সমস্যা সমাধানের চেষ্টা করছে তার সরকার। কারিগরি ত্রুটি কমানো হয়েছে। দ্রুতই বিদ্যুতের সমস্যা থেকে মুক্তি মিলবে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) রাজধানী ঢাকায় দরিদ্রদের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ নিয়ে কিছু রাজনৈতিক দল হঠকারিতার মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। এ সময় বিরোধীদলের সমালোচনা করে এসব সমস্যা সমাধানে তিন মাসের মধ্যে পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে