ব্যাটারিচালিত রিকশা চলাচল ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়নের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
১৩ অগাস্ট ২০২৬


দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা  চলাচল ব্যবস্থাপনায় সমন্বিত নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।  এসব যানবাহনের লাইসেন্সিং ও নিবন্ধনের জন্যও একটি সমন্বিত কর্তৃপক্ষ নির্ধারণ এবং বিদ্যমান বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) ঢাকায় সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে  এক আলোচনা সভায় এ উদ্যোগের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সভায় নগর ব্যবস্থাপনা, যান চলাচলে শৃঙ্খলা, সড়ক নিরাপত্তা এবং বিদ্যমান বাস্তবতায় ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন সংশ্লিষ্ট অংশীজনরা ।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর