মন্তব্য
দেশে
অবৈধ অটোরিকশার
কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাংবাদিকদের
এ কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি
ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
ব্যাটারি
রিকশা সব রাতে চার্জে বসিয়ে দেয় উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, এরা যে চার্জে বসায়
সেগুলো বেশিরভাগই অবৈধ সংযোগ। এই অবৈধ সংযোগ
ধরার চেষ্টা করা হচ্ছে। তবে এ ধরনের কাজে
গেলে আন্দোলন হয়, বিদ্যুৎি বিভাগের লোকজন
মারও খায় বলেও জানান তিনি।
বিদ্যুৎ
ও গ্যাস সংকট প্রসঙ্গে মন্ত্রী জানান, বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে আপ্রাণ
চেষ্টা করছে বর্তমান সরকার। বিগত আওয়ামী সরকার ১৭ বছরে জ্বালানি
খাতকে এ সংকটময় অবস্থায়
নিয়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে