পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছে ৮০ পল্লী বিদ্যুৎ সমিতি

নিজস্ব প্রতিবেদক
১২ অগাস্ট ২০২৬


গত কয়েকদিন ধরে দেশের গ্রামাঞ্চলে তীব্র লোডশেডিং দেখা দিয়েছে।  এতে ক্ষুব্ধ গ্রাহকদের হামলা ভাঙচুরের মুখে পড়েছে বিভিন্ন এলাকার বিদ্যুৎ স্থাপনা। পরিস্থিতিতে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির গ্রিড, উপকেন্দ্র কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদরদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, জ্বালানি সংকটের কারণে চাহিদামতো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। ফলে ঘাটতি দেখা দিয়েছে সরবরাহে।  গ্রামাঞ্চলে অতিরিক্ত লোডশেডিং হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে জনরোষ বাড়ছে। দেশের বিদ্যুৎ গ্রাহকের প্রায় ৮০ শতাংশই (প্রায় কোটি) পল্লী বিদ্যুতের আওতাভুক্ত।  উৎপাদিত বিদ্যুতের প্রায় ৬০ শতাংশ এলাকাগুলোতে সরবরাহ করা হলেও পল্লী বিদ্যুৎ সমিতি নিজেরা কোনো বিদ্যুৎ উৎপাদন করে না, জাতীয় গ্রিড থেকে পাওয়া বরাদ্দই বণ্টন করে।

অ্যাসোসিয়েশন জানায়, ৮০টি সমিতির সম্মিলিত চাহিদা প্রায় থেকে হাজার মেগাওয়াট। বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র থেকে হাজার মেগাওয়াট। ফলে বিভিন্ন এলাকায় দিনে , ১০ এমনকি ১২ ঘণ্টাও লোডশেডিং করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উপকেন্দ্রে হামলা ভাঙচুর করছে। এতে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা তীব্র নিরাপত্তাহীনতা আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাই প্রতিটি গ্রিড উপকেন্দ্রে নিরাপত্তা জোরদারে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়ার জন্য আইজিপির কাছে অনুরোধ জানানো হয়।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর