সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

নিজস্ব প্রতিবেদক
১২ অগাস্ট ২০২৬


দেশে গ্যাস বিদ্যুতের চলমান সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার । বিদ্যমান লোডশেডিং পরিস্থিতিতে আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে। বুধবার (১২ আগস্ট) ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের  এসব কথা বলেন  বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রতিমন্ত্রী জানান, বৈরী আবহাওয়ার কারণে সামিট টার্মিনালে  এলএন গ্যাস খালাস করতে না পারা এবং এক্সিলারেট টার্মিনাল পূর্ণ সক্ষমতায় চালাতে না পারায় পরিস্থিতি জটিল হয়েছে। সংকট মোকাবিলা  সর্বোচ্চ চেষ্টা চললেও গ্যাস-বিদ্যুতের সংকট কবে নাগাদ স্বাভাবিক হতে পারে সে বিষয়ে দিনক্ষণ বলাটা কঠিন বলেও জানান তিনি।

 

গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার কাছে সহায়তা চাওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় চিঠি পাঠানোর পর দেশটির সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয়েছে।  বাংলাদেশের একটি প্রতিনিধি দল মালয়েশিয়া গেছে। তাদের দেওয়া প্রস্তাব নিয়ে কাজ চলছে এবং অন্তত একটি কার্গো এলএনজি পাওয়ার আশা করছে সরকার।

তিনি বলেন, সংকট মোকাবিলায় সরকারের হাতে যতগুলো বিকল্প ছিল। সব বিকল্প নিয়ে কাজ করছি। বিষয়ে বিশেষজ্ঞ ব্যবসায়ীদের পরামর্শ নেওয়া হচ্ছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর