মন্তব্য
ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, এনটিআরসিএ এর কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কীভাবে আরও স্বচ্ছ, দক্ষ ও সুন্দরভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যালোচনা অব্যাহত রেখা হয়েছে।
সোমবার
(১০ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন শিক্ষামন্ত্রী। পোস্টে এ
বিষয়ে কোনো অপতথ্য প্রচার না করার জন্য
সবার প্রতি
আহ্বান জানান তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে