কেন ঢাকায় এলেন ‘র’ প্রধান পরাগ জৈন

নিজস্ব প্রতিবেদক
১০ অগাস্ট ২০২৬

 

সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং’-এর প্রধান পরাগ জৈন।  রোববার ( আগস্ট)  এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে প্রধান পরাগ জৈনের নেতৃত্বে র- এর  চার সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বাংলাদেশ ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে ঢাকায় এলেন তারা। যদিও তাদের এ সফর নিয়ে বাংলাদেশ বা ভারতকোনো দেশই আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। কী কারণে তাদের এ সফর সেটাও স্পষ্ট করে জানা যায়নি।

জানা গেছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে  ঢাকায় এসেছেন তারা। সফরের সময়  ঢাকার একটি হোটেলে অবস্থান করবেন।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর