চলতি
বছরের এসএসসি ও
সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
গড়ে ৬২.২৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে এবার। পাসের এই হার গতবছরের
তুলনায় ৬ শতাংশের বেশি কম। এছাড়া জিপিএ- ৫ কম পেয়েছে এবার।
সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এর আগে তার কাছে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পরীক্ষার ফল হস্তান্তর করেন।
এবার
জিপিএ-৫ পেয়েছে ১
লাখ ১৬ হাজার ৬৭৬
জন শিক্ষার্থী। সর্বোচ্চ পাস করেছে ঢাকা বোর্ডে, ৭১.৬৩ শতাংশ।
এরপর যশোর
বোর্ডে ৬৬.২৭ শতাংশ,
চট্টগ্রাম বোর্ডে ৫৯.৪৮শতাংশ, সিলেট
বোর্ড ৫৮.৩৩ শতাংশ,
রাজশাহী বোর্ডে ৬৩.৬৭ শতাংশ,
দিনাজপুর বোর্ডে ৫৮.০৫ শতাংশ,
কুমিল্লা বোর্ডে ৬৫.৪২ শতাংশ,
ময়মনসিংহ বোর্ডে ৫৭.৩৯ শতাংশ
পাশ করেছে। সবচেয়ে
কম পাস করেছে বরিশাল বোর্ডে, ৬০.৩৫ শতাংশ।
ওদিকে মাদরাসা
বোর্ডে ৫৫.৪৯ শতাংশ ও
কারিগরি বোর্ডে ৫৮.২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে ।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাস ৬৪.০৫ শতাংশ। গত বছর এটা ছিলো ৬৮ দশমিক ০৪ শতাংশ। ৩ দশমিক ৯৯ শতাংশ কমেছে পাসের হার।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস করেছিল ৬৮.৪৫ শতাংশ শিক্ষার্থী। মোট জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ছিল।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে