বিদ্যুৎ
ও জ্বালানি নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী
তারেক রহমান বলেছেন, কিছুদিন ধরে গুটিকয়েক মানুষ বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে
বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা ও জনগণের শান্তি
নষ্ট করা যাবে না।
শনিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে এক সমাবেশে এসব কথা বলেন। তিনি বলেন, আগামী ১০ বছরের জন্য দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। পরিকল্পনা অনুযায়ী স্কুল-কলেজ, হাসপাতাল, শিল্পকারখানা ও বাসাবাড়িতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের পাশাপাশি যানবাহনের জন্য প্রয়োজনীয় গ্যাসের ব্যবস্থা করা হবে।
বিগত সরকার দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত গুটিকয়েক ব্যক্তির হাতে তুলে দিয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন জনগণের স্বার্থে এ খাতকে নতুন করে পরিকল্পিতভাবে সাজাতে কিছুটা সময় প্রয়োজন। এরই মধ্যে সেই কাজ শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশে বিনিয়োগ ও কর্মসংস্থানের জন্য শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। বলেন, নির্বিঘ্নে পণ্য বন্দরে নিতে এবং কাঁচামাল দেশে আনতে চান বিনিয়োগকারীরা । শিল্পকারখানা চালু রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি প্রয়োজন।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে