সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক
০৮ অগাস্ট ২০২৬


আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে দেশে বিদ্যুৎ জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে। এ সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার। শনিবার ( আগস্ট) ঢাকায় জাতীয় সংসদের এলডি হলে এক অনুষ্ঠানে বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জ্বালানি খাত প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র, রাজনীতি প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা বসে নেই। দেশের জ্বালানি বা বিদ্যুৎ খাতকে কৌশলে অস্থিতিশীল করতে এ চক্র বেশ সক্রিয় রয়েছে। বিভিন্নভাবে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা খাত নিয়ে  নানা বিভ্রান্তিকর তথ্যও ছড়াচ্ছে তারা। কিন্তু  দেশ দেশের মানুষকে সংকট থেকে রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে বর্তমান সরকার।

প্রধানমন্ত্রী বলেন, কোনো প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিতে পূর্বে যে অপরিকল্পিত উদ্যোগ নেয়া হয়েছিল, তারই খেসারত দেশ, দেশের মানুষ সরকারকে দিতে হচ্ছে এখন। তিনি বলেন,  একটি ভঙ্গুর অবস্থায় দেশকে পেয়েছে বর্তমান সরকার। নানা সংকট কাটিয়ে সেই অবস্থা থেকে উত্তরণে ইতোমধ্যে নানা কাজ শুরু করেছে সরকার। গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট থেকে মানুষকে ধীরে ধীরে যেন বের করে আনা যায়, সে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর