গণপরিবহনে বাধ্যতামূলক জিপিএস চালু

নিজস্ব প্রতিবেদক
০১ অগাস্ট ২০২৬

দেশের সব গণপরিবহনকে বাধ্যতামুলকভাবে আজ থেকে ( আগস্ট)   জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত করতে হচ্ছে।  এ ব্যবস্থার মাধ্যমে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অনুমোদিত রুটের বাইরে চলাচল এবং অপ্রয়োজনীয়ভাবে গাড়ি থামানোর মতো বিষয়গুলো তদারক করা সহজ  হবে। এছাড়া সড়ক দুর্ঘটনার ক্ষেত্রেও জিপিএসের তথ্যের মাধ্যমে দুর্ঘটনা বা অন্য কোনো ঘটনার তদন্তে তা ব্যবহার করা সম্ভব হবে। শুধু ডিভাইস চালু করাই নয়,  এটি সার্বক্ষণিক সচল রাখার নির্দেশনা  দিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।।

বিআরটিএ জানিয়েছে, নতুন যানবাহনের রেজিস্ট্রেশন এবং ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস সংযুক্ত অবস্থায় গাড়ি নিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে জিপিএস ডিভাইস স্থাপন করা হয়েছে কি না, সেটা যাচাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

ওদিকে বিআরটিএর নির্ধারিত সময়ের মধ্যে সব গণপরিবহনে জিপিএস পুরোপুরি কার্যকর করা সম্ভব নয় বলে জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। সমিতির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম খান গণমাধ্যমকে বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জিপিএস স্থাপনের বিষয়ে চুক্তি সম্পন্ন হয়েছে।  পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে  কিছু সময় লাগবে।

জিপিএস ব্যবস্থায় নিজেদের গাড়ির অবস্থান, রুট, গতি চলাচলের সময় পর্যবেক্ষণ করতে পারবেন বাস মালিকরা। এতে বহর ব্যবস্থাপনা, জ্বালানি অপচয় কমানো এবং রুটের বাইরে চলাচল নিয়ন্ত্রণ করা সহজ হতে পারে। বাস চুরি বা ছিনতাইয়ের ঘটনায় দ্রুত অবস্থান শনাক্ত করতেও প্রযুক্তি সহায়ক হবে। তাছাড়া পরিবহন শ্রমিকদের বিরুদ্ধেও অভিযোগ উঠলে জিপিএসের তথ্যের মাধ্যমে তা যাচাই করা সহজ  হবে। দুর্ঘটনা, ডাকাতি, হামলা বা যান্ত্রিক ত্রুটির মতো জরুরি পরিস্থিতিতেও অবস্থান শনাক্ত করে দ্রুত সহায়তা নেওয়ার সুযোগ তৈরি হবে।

দেশে সড়কে গণপরিবহনের নানা ধরনের বিশৃঙ্খলা চোখে পড়ে। বিশেষ করে যাত্রী তোলার ক্ষেত্রে বাসের বেপরোয়া রেষারেষি, একাধিক লেন দখল করে যাত্রী ওঠানামা করা।  এতে যানজট নিয়মিত চিত্র হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে গণপরিবহনে জিপিএস চালুর উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

 

 বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর