প্রয়োজনে আত্মসমর্পণের আগেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে পারে আইনশঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২৬


দণ্ডপ্রাপ্ত বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেও একজন ব্যক্তি  দেশের নাগরিক হিসেবে দেশে ফিরে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মসমর্পণ করার অধিকার রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বলেছেন,   শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে দেশের প্রচলিত আইন অনুযায়ীই প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। প্রয়োজন মনে করলে আত্মসমর্পণের আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করতে পারে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে কথা বলেন। শেখ হাসিনার প্রত্যাবর্তন বিষয়ে সাংবাদিকদের  প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন,  সে বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তবে কেউ কীভাবে দেশে আসবেন, সেটি সংশ্লিষ্ট ব্যক্তির বিষয়। দেশের আইনগত আওতায় প্রবেশ করলেই তার বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর