৫ দিন টানা বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই ২০২৬


মৌসুমি বায়ু সক্রিয় থাকায়  আগামী দিন  দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বুধবার (২৯ জুলাই)  আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯টা  পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।

শনিবার ( আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, ঢাকা, বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

রোববার ( আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর