ইসির কাছে জামায়াতের ৯ দফার দাবি

নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই ২০২৬


নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বিরোধী দল জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। বৈঠকে ইসির অতিরিক্ত সচিব সামসুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণার প্রস্তাব পুনর্বিবেচনাসহ   দফা দাবি তুলে ধরে দলটি।

বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দনে  দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৈঠক শেষে মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের সামনে বৈঠকের বিষয়বস্তুসহ তাদের দাবিগুলোর কথা তুলে ধরেন।

জামায়াতের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্যদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারী নেতাদের স্থানীয় সরকারের নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করা; বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে এখন যেসব রাজনৈতিক ব্যক্তি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদেরও নির্বাচনে অযোগ্য ঘোষণা করা।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর