গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই ২০২৬

 

দেশের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে গবেষণা উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে দেওয়া হবে সর্বাত্মক সহযোগিতা।

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে  এক সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসাসামগ্রীগুলো ব্যবহার উপযোগী বাজারজাত করার ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সভায় জানানো হয়, হাসপাতালে ব্যবহারের জন্য ভেন্টিলেটর হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরি করেছে আলাদা দুটি বিশেষজ্ঞ দল। প্রয়োজনীয় অনুমোদন ক্লিনিক্যাল পরীক্ষা-নিরীক্ষা শেষে এগুলো দেশের সব হাসপাতালে ব্যবহারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করা যাবে। দেশীয়ভাবে উৎপাদিত হওয়ায় যন্ত্র দুটি তুলনামূলক কম খরচে বাজারজাত করা যাবে। এ যন্ত্রগুলোর সফল উৎপাদন শুরু হলে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা বহুলাংশে কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর