যুক্তরাষ্ট্র নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, বাংলাদেশের ওপর এ শুল্ক যুক্ত হচ্ছে না।
মঙ্গলবার (২৮ জুলাই) এক প্রেস ব্রিফ্রিংয়ে এ তথ্য জানান। ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। বলেন, জনস্বার্থে ব্রিকসসহ বহুপাক্ষিক বিভিন্ন ফোরামে যোগ দেওয়ার চেষ্টা করবে বিএনপি সরকার।
জ্বালানি
ক্ষেত্রে আগের সরকারের সিদ্ধান্তহীনতার কারণে বর্তমানের জ্বালানি সংকট দেখা দিয়েছে। জ্বালানি নিরাপত্তার আগ পর্যন্ত নতুন
করে গ্যাস কোনো
শিল্পে দেওয়া হবে না। এতোদিন এনার্জি সিকিউরিটি ছিল না, অলিগার্ককে সুবিধা দেয়ার জন্য গ্যাস উত্তোলনে ভূমিকা নেওয়া হয়নি বলেও জানান উপদেষ্টা।
বিডি২৪অণরঅইন/এনএন/এমকে