বুধবার
(২৯ জুলাই) সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে। পাঁচ দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ
সমিতি বলছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত
এ ধর্মঘট চলবে।
মঙ্গলবার
(২৮ জুলাই) সংগঠনটির সাধারণ সম্পাদক বাদল মাদবর জানান, দীর্ঘদিন ধরে উত্থাপিত তাদের বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি ঘোষণা
করা হয়েছে।
৫ দফা দাবির মধ্যে রয়েছে- অ্যাম্বুলেন্স-সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন, প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য নির্ধারিত পার্কিং সুবিধা নিশ্চিত করা, হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি ব্যবস্থা চালু করা, লাশবাহী ফ্রিজার ভ্যান ও মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি সুবিধা নিশ্চিত করা এবং ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের জন্য জ্বালানি সরবরাহের ব্যবস্থা করা।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে