টানা ৫ দিন ভারী বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই ২০২৬


দেশজুড়ে আগামী ৫ দিন হালকা থেকে মাঝারি এবং স্থানভেদে মাঝারি থেকে ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপটি  ইতোমধ্যে ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সোমবার (২৭ জুলাই) আবহাওয়া অধিদপ্তর এ কথা জানিয়েছে।

বৃষ্টির পূর্বাভাসে আবহাওয়া অফিস বলছে, সোমবার (২৭ জুলাই) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।   এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।  দিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। দিন রাতের তাপমাত্রা  আগের দিনের মতোই কমতে পারে।

বুধবার (২৯ জুলাই) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি এবং ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা সারা দেশে সামান্য বাড়তে পারে।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা বরিশাল বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি ভারী বর্ষণ হতে পারে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর