১০ আগস্ট প্রকাশ হবে এসএসসির ফল

নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই ২০২৬


আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল। সোমবার (২৭ জুলাই)  আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  ফল সংগ্রহ ও দেখার বিষয়ে পরবর্তী সময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

জানা গেছে, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিতে  ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিল। পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে ২০৮ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর