মন্তব্য
দেশে
প্রায় ৪ কোটি শিক্ষিত
যুবক রয়েছে উল্লেখ করে স্থানীয় সরকার,
পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা
ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সে অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা নেই। বর্তমানে
একটি
চাকরির পদের জন্য পাঁচ থেকে ছয় লাখ পর্যন্ত
আবেদন জমা পড়ছে। পযাপ্ত কর্মসংস্থানের সুযোগ না থাকায় বেকারত্বের সমস্যা রাতারাতি দূর করা সম্ভব নয়।
রোববার (২৬ জুলাই) রাজধানী ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, পরিবর্তন আনার কাজ চলছে, এতে সময় লাগবে। এখন কর্মমুখী শিক্ষায় মনোযোগ দিতে হবে।
বিগত ১৭ বছরে দেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করা হয়েছে বলে জানান মন্ত্রী। বলেন, এ সময় সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। এখন সেগুলোর পুনর্গঠনের কাজ চলছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে