সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করছে সরকার

নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই ২০২৬


দুদকের চেয়ারম্যান ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে  ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ গুরুত্বের সঙ্গে  সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বলেছেন, অভিযোগগুলোর সত্যতা যাচাই চলছে। তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৬ জুলাই)  চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এক কর্মশালা শেষে সাংবাদিকদের কথা বলেন। সরকার কোনো ব্যক্তির প্রতি অবিচার করতে চায় না বলেও জানান মন্ত্রী।

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সংবিধানের বিধান অনুযায়ীই পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। বিষয়ে সাংবিধানিক প্রক্রিয়াই অনুসরণ করবে সরকার, জানান আইনমন্ত্রী।

মন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থান-সংক্রান্ত মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠিয়ে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে মিথ্যা মামলার প্রবণতা আগের তুলনায় অনেক কমেছে বলেও দাবি করেন তিনি।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর