পুলিশ এসকর্ট সুবিধা পাচ্ছে না ১৮ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই ২০২৬


বর্তমান সরকারের ১৮ জন মন্ত্রীর জন্য বরাদ্দ বিশেষ পুলিশ এসকর্ট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় ব্যয় কমানো, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল যানবাহনের সংকট মোকাবিলায় এ সিদ্ধান্ত নেয় সরকার।  গত সপ্তাহ থেকে ধাপে ধাপে সিদ্ধান্ত কার্যকর  হয়েছে।

বেশ কয়েকজন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে দায়িত্বের গুরুত্ব বিবেচনায় ছয়জন জ্যেষ্ঠ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার ক্ষেত্রে সুবিধা বহাল রয়েছে। বর্তমান সরকারের মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণমন্ত্রী রয়েছেন।

জানা গেছে, এসকর্ট সুবিধা প্রত্যাহার করা হলেও সরকারি নীতিমালা অনুযায়ী আগের মতোই গানম্যান, বাসভবন নিরাপত্তা (হাউজ গার্ড) এবং ঢাকার বাইরে সফরের সময় প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তা পাবেন ওই ১৮ মন্ত্রী ।

এসকর্ট সুবিধা প্রদানের ক্ষেত্রে সাধারণত একজন উপপরিদর্শক (এসআই) এবং ৪ জন কনস্টেবল দায়িত্ব পালন করেন। তাদের জন্য একটি পুলিশ পিকআপ  থাকে।  তাদের বেতন-ভাতা এবং যানবাহনের জ্বালানি ব্যয় রাষ্ট্রীয় কোষাগার থেকেই বহন করা হয়।

 এদিকে এখনো পুলিশের বিশেষ এসকর্ট সুবিধা পাওয়া মন্ত্রীরা হলেনস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, মহিলা শিশুবিষয়ক মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী . খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা . রাশেদ আল মাহমুদ তিতুমীর।

ডিএমপি থেকে পাওয়া তথ্য অনুযায়ী,  ঢাকায় ৪৯ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তায় হাজার ৬৯১ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।  প্রয়োজন রয়েছে হাজার ৫৭৫ জন সদস্যের। সদস্য ঘাটতির কারণে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে। এতে তাদের শারীরিক মানসিক চাপ বাড়িয়ে দিচ্ছে। জনবল সংকটের পাশাপাশি যানবাহনের স্বল্পতাও নিরাপত্তা ব্যবস্থাপনায় প্রভাব ফেলছে। বর্তমানে একটি গাড়ি দিয়েই একাধিক ভিআইপির নিরাপত্তা নিশ্চিত করতে হচ্ছে। সীমিত জনবল যানবাহন নিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর