খাদ্য উৎপাদনে মারাত্মক ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর ইউরিয়ার দাম বেড়ে যাওয়ায় সম্ভাব্য সার সংকটের মুখে পড়তে পারে দেশে। এতে আনুমানিক ১ কোটি ৮১ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটের শিকার হতে পারে।
এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডব্লিউএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, ইউরিয়া সারের চাহিদার প্রায় ৮০ শতাংশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আমদানি করে বাংলাদেশ। বর্তমানে মজুদ থাকা ইউরিয়া দিয়েছে অক্টোবর পর্যন্ত চাহিদা পূরণ করা যাবে। কিন্তু ইউরিয়ার দাম বর্তমানে প্রায় ৫০ শতাংশ বেড়েছে। একই সময়ে গ্যাস সংকটের কারণে রাষ্ট্রায়ত্ত পাঁচটি ইউরিয়া কারখানার মধ্যে তিনটি উৎপাদন বন্ধ হয়ে গেছে।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে