বিদেশি বিনিয়োগকারীদের নতুন উদ্যোগ গ্রহণ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই ২০২৬


বাংলাদেশে নতুন উদ্যোগ গ্রহণ ব্যবসা সম্প্রসারণের জন্য বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, দেশীয় উদ্যোক্তা কিংবা বিদেশি বিনিয়োগকারী- যে কেউ  এ দেশে মূলধন বিনিয়োগ করলে সময়, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং সময়োপযোগী নীতিমালার মাধ্যমে তাদের পাশে থাকবে সরকার।  এটা  বর্তমান সরকারের সুনির্দিষ্ট অঙ্গীকার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে  এফআইসিসিআই এফডিআই সম্মেলনে এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, ২০৩৪ সালের মধ্যে দেশকে একটি এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে তার সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ শিল্প, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্রশিল্প, স্বাস্থ্যসেবা লজিস্টিকস খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তারেক রহমান বলেন, দেশের কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক প্রযুক্তির প্রবর্তন, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল শক্তিশালীকরণ এবং অর্থনৈতিক অগ্রযাত্রায় বিদেশি বিনিয়োগ  গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ জন্য বিনিয়োগকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তারেক রহমান বলেন, আইনি নিয়ন্ত্রক কাঠামোর আধুনিকায়ন, বিনিয়োগ সুরক্ষা, দ্রুত বিরোধ নিষ্পত্তি, কর ভ্যাট প্রশাসন সহজীকরণ এবং মুনাফা প্রত্যাবাসনের প্রক্রিয়া সহজ করছে বর্তমান সরকার। পাশাপাশি পুঁজিবাজার শক্তিশালী করা, স্টার্টআপে উৎসাহ দেওয়া, অপ্রয়োজনীয় বিধিনিষেধ লাল ফিতার দৌরাত্ম্য কমানো, সরকারি সেবার ডিজিটালাইজেশন এবং বন্দর, লজিস্টিকস জ্বালানি নিরাপত্তা উন্নয়নে কাজ চলছে

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর