অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবে

নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই ২০২৬

 

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ১৩ জুলাইয়ের পরীক্ষাগুলো আবার নেওয়া হবে। এদিনে যারা পদার্থবিজ্ঞান-হিসাববিজ্ঞান-যুক্তিবিদ্যা বিষয়ে পরীক্ষা দিতে পারেনি, তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবে। যারা পরীক্ষা দিয়েছে, তাদের আর পরীক্ষা দিতে হবে না। ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষায় অংশ নিতে পারবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিষয়টি জানিয়েছেন শিক্ষামন্ত্রী . এহছানুল হক মিলন। তিনি জানান, প্রশ্নে ভুল ছিল, সেটাতে সবাইকে নম্বর দিয়ে দেওয়া হয়েছে।  এরপর আর কোনো কথা নেই।

গত ১৩ জুলাই চট্টগ্রামের জেলা বাদে দেশের ৫৯ জেলায়  এইচএসসি সমমান পরীক্ষা নেওয়া হয়। ওই দিন ভারি বৃষ্টি জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা গ্রহণ করায় তীব্র অসন্তোষ দেখা দেয়। নিয়ে পরের দিন আন্দোলনে নামেন পরীক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ১৩ জুলাই অনুষ্ঠিত তিনটি বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে বলে ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর