রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের কিছু বলার নেই

নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই ২০২৬


রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে সরকারের কোনো কিছু বলার নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত বিষয়ে চাইলে স্পিকারের কাছে পদত্যাগ করতে পারেন। বিষযে সাংবিধানিক পদ্ধতি রয়েছে, সরকারের করণীয় কিছু নেই।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকায় অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, গুঞ্জন তো গুঞ্জনই। সেটি যদি ঘটনা হয়, তখন আমরাও দেখব।

বিদেশে চিকিৎসা নেওয়ার সময় শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির ফোনালাপ প্রসঙ্গে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়ে আমি কিছু জানি না। তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে নিয়ম অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়ায় বিষয়টি নিষ্পত্তি হবে।

 

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর