স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোট অক্টোবরে

নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই ২০২৬


আগামী অক্টোবর থেকেই দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি জুলাই বা আগস্টের মধ্যেই প্রথম ধাপের নির্বাচনী তফসিল ঘোষণা করা হতে পারে। আর ভোট হবে অক্টোবরে।

বুধবার (২২ জুলাই)  ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।  তিনি জানান, দীর্ঘদিন ধরে  যেসব এলাকায় জনপ্রতিনিধি নেই এবং যেগুলোর আইনি মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়ে গেছে, সেগুলোকে প্রথম ধাপে নির্বাচনে অগ্রাধিকার দেওয়া হবে।

স্থানীয় পর্যায়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সুবিধাজনক স্থানে প্রয়োজনবোধে উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন একই সঙ্গে আয়োজন করা হতে পারে। আপাতত স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের সুবিধা থাকছে না। প্রস্তাবিত আইন সংশোধনের কারণে নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর